সিরিয়ার সামরিক বাহিনী পূর্বাঞ্চলের আলেপ্পোতে নতুন অভিযানের ঘোষণা দিয়েছে। শহর থেকে বিদ্রোহীদের বিতাড়িত করতে এই অভিযান চালানো হবে। প্রায় ২৫ লাখ মানুষ সেখানে অবরুদ্ধ হয়ে রয়েছে।
সেনা কর্মকর্তারা বলেছেন, সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে এমন এলাকা বেসামরিক লোকদের এড়িয়ে চলা উচিত। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আলেপ্পোয় সিরিয়া ও রাশিয়ার যুদ্ধ বিমানগুলো বোমা বর্ষণ করে।
সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর গত বুধবার রাতে নগরীতে বিদ্রোহীদের অবস্থানের ওপর বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে খবর বেরিয়েছে।
এদিকে ভেঙে যাওয়া অস্ত্রবিরতির বিষয়টি পর্যালোচনা করতে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনা কোন ধরণের অগ্রগতি ছাড়াই ভেস্তে গেছে।
সিরিয়া সরকারকে সমর্থন করে রাশিয়া। আর আসাদ সরকারের বিরোধীদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। -এএফপি
ইত্তেফাক/এমএএস
