প্রথমবারের মত জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে কিউবা সফর করছেন। বৃহস্পতিবার কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর সাথে আলোচনাকালে শিনজো আবে বলেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ব্যাপারে বিশ্ববাসীর সম্মিলিতভাবে জোরালো প্রতিক্রিয়া দেখানো উচিত। উত্তর কোরিয়ার বন্ধু রাষ্ট্রগুলোর একটি কিউবা।
এবছর একের পর এক পরমাণু পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। তারা ঘোষণা দিয়েছে তাদের কাছে পরমাণু বোমা বহনক্ষম রকেট রয়েছে। যা প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানকে উদ্বিগ্ন করে তুলেছে। আবে বিশ্ব সম্প্রদায়কে উত্তর কোরিয়ার ব্যাপারে সোচ্চার হওয়ার আহবান জানান।
২০০৩ সালে জাপানের হিরোশিমা সফর করেছিলেন ফিদেল ক্যাস্ট্রো। দর্শনার্থী বইয়ে তিনি লিখেছিলেন, এধরনের বর্বরতা যেন আর না হয়। ফিদেল ক্যাস্ট্রো আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার বিকেলে আবে কিউবার প্রেসিডেন্টের সঙ্গে অর্থ ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ব্যাপারে আলোচনা করেন । জাপান কিউবা থেকে সিফুড,তামাক ও কফি আমদানি করে এবং যন্ত্রপাতি রফতানি করে। সূত্র: রয়টার্স
ইত্তেফাক/এমএএস
