মহাখালী বনভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৫
 
রাজধানীর মহাখালীতে আমতলী এলাকার বনভবনের আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়েছে। 
  
আজ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে ছয় তলা ভবনের নিচ তলায় আগুন লাগে। জেনারেটর থেকে সর্ট সাকির্টের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। 
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
 
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মহাখালীর আমতলীর বনভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকাল ১০ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সোয়া এগারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ওই ভবনের জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
 
 
ইত্তেফাক/কেকে