সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসা বা পাবলিক চেট করা আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জন্য নতুন কিছু নয়। বর্তমানে তার নিজ অ্যাকাউন্টে ফেসবুক ফলোয়ার ১ লাখ ৭৬ হাজার ৪৭৪। অন্যদিকে তার ভেরিফাইড পেজটি ফলো করছে ১২ লাখ ৯৫ হাজার ৮৯৬ জন। সম্প্রতি তিনি ভাইবারের পাবলিক চ্যাটে আসার ঘোষণা দিয়েছেন।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি জানান, ভাইবারের পাবলিক চ্যাটে সম্পৃক্ত হয়েছেন। নিজ ভক্তদের সেখানে ফলো করার জন্য অনুরোধ জানান তিনি।
এর আগে ফেসবুক লাইভে আইসিটি বিষয়ক সরকারের বিভিন্ন উদ্যোগ ও এ সম্পর্কিত পরামর্শ প্রদান করেছেন প্রতিমন্ত্রী পলক। এ সময় অনেক সময় বিভিন্ন বিশেষজ্ঞদেরও নিয়ে হাজির হয়েছেন তার লাইভে। এ ছাড়াও নিজ ফেসবুক পেজে আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন আপডেট এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে নিয়মিত লেখেন এই তরুণ রাজনীতিবিদ।
তাকে ফলো করতে চাইল ক্লিক করুন : http://chats.viber.com/zapalak
ইত্তেফাক/আরএ
