শার্শায় শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৩
যশোরের শার্শা উপজেলা পরিষদের আয়োজনে প্রশাসন সন্মেলন কক্ষে পরিষদের উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
প্রাথমিক বিদ্যালয়ের ৬২৫ শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স, ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, প্রজেক্টর ও ক্রিন বিতরণ করা হয়েছে। এ ছাড়াও বাল্য বিবাহ রোধে ৫৮টি ভিজিডি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ছাগল।
 
উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ