রাজধানীতে ৬০০ মোবাইল ফোন জব্দ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৩
 
রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজা ও মোতালিব প্লাজায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশ থেকে অবৈধ পথে আনা মোবাইল ফোন জব্দ করেছে। 
 
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম জানান, এই দুই শপিং মলের মোবাইল ফোন জোনের বিভিন্ন দোকানে অবৈধ মোবাইল বিক্রি হচ্ছিল। মোবাইল ফোন বিক্রেতারা বিদেশ থেকে অবৈধ পন্থায় ফোন সেটের যন্ত্রাংশ এনে সেগুলি দিয়ে বোমাইল ফোন তৈরি করেন। 
 
আজ বুধবার দুপুর থেকে এ অভিযান চলাকালে প্রায় ৬০০ মোবাইল ফোন জব্দ করা হয়। 
 
অভিযান পরিচালনায় বিটিআরসি সহযোগিতা করেছে। 
 
 
ইত্তেফাক/কেকে