বিশ্বশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নওগাঁয় ফেস্টুন উড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি এর আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী উপস্থিত ছিল। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
