জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ১ অক্টোবর এবং ১৫ অক্টোবরের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। 
 
স্থগিতকৃত ১ অক্টোবরের পরীক্ষা ৫ নভেম্বর এবং ১৫ অক্টোবরের পরীক্ষা ৬ নভেম্বর দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
 
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (www.nu.edu.bd)  থেকে জানা যাবে।
 
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
ইত্তেফাক/ইউবি