এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজায় জঙ্গি হামলা উড়িয়ে দেয়া যায় না। একটি মহল সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে সব সময় সচেষ্ট থাকে। তাই সকলকে সজাগ থাকতে হবে।
শুক্রবার তাঁর নিজ বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছা মান্দ্রা গ্রামে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ হিন্দু নারীদের মাঝে নতুন শাড়ী কাপড় বিতরণকালে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন
তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে যথেষ্ট তত্পর রয়েছে। যার ফলে দুর্গাপূজার এই মৌসুমে কখনও কোনো প্রকার অঘটন ঘটেনি। তারপরেও আমাদের সচেষ্ট থাকতে হবে। বিক্রমপুরে সব সময় সাম্প্রতিক সম্পৃতি বজায় ছিল, এখনও আছে। তাই সকলকে সচেতন থাকতে হবে, যাতে বাইরে থেকে কেউ এসে আমাদের সামাজিক সম্প্রীতির মাঝে ফাটল ধরাতে না পারে।’
ইত্তেফাক/এএম।
