গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ডাকে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে অবৈধ দখলদার মুক্ত করার দাবিতে অবরোধ ডাকা হয়। গতকাল শনিবার সকালে সান্তাহার ও লালমনিরহাটগামী দুইটি ট্রেন প্রায় তিন ঘণ্টা অবরোধ করে অবরোধকারীরা। অবরোধ চলাকালে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
বাপ-দাদার জমি দাবি করে সাহেবগঞ্জ ইক্ষু খামারের বেশ কিছু জমি দখল করে সাওতাল অধিবাসী ও স্থানীয় কিছু ব্যক্তি বাড়ি-ঘর নির্মাণ করেছে। এতে ১ সেপ্টেম্বর থেকে রোপণ মৌসুম শুরু হলেও রংপুর চিনিকল কর্তৃপক্ষ এখন পর্যন্ত খামারের ২০১৬-২০১৭ রোপণ মৌসুমের কাজ শুরু করতে পারেনি।
ইত্তেফাক/এএন
