সাগর থেকে অপহরণ করা ইন্দোনেশিয়ার তিন নাবিককে মুক্তি দিয়েছে ফিলিপাইনের ইসলামী জঙ্গিরা। কর্মকর্তারা এ কথা জানান।
সরকারের একজন শান্তি আলোচক, জোলো দ্বীপে আটকে রাখা ইন্দোনেশীয় জিম্মিদের একটি বড় বিদ্রোহী গ্রুপের কাছে হস্তান্তর করে আবু সায়াফ গ্রুপ। পরে কর্তৃপক্ষের কাছে তাদের ফিরিয়ে দেয়া হয়।
ওই শান্তি আলোচক আরো জানান, শান্তিপূর্ণভাবে জিম্মিদেরকে মুক্তি দেয়া হয়। তবে কি শর্তে তাদের মুক্তি দেয়া হয়েছে তা জানা যায়নি। তিনজনের ডাক্তারি পরীক্ষা শেষে ইন্দোনেশীয় প্রতিনিধিদের জিম্মায় দেয়া হবে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী রেটনো মারসুদি জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। আবু সাইফ গ্রুপ প্রায়ই মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে।
বাসস/ইত্তেফাক/এমএএস
