মিসরে মুসলিম ব্রাদারহুডের একজন জ্যেষ্ঠ নেতা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মোহামেদ কামাল নামে ওই ব্যক্তি তার এক সঙ্গীসহ ‘বন্দুকযুদ্ধে’ সোমবার নিহত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, কামাল ওই গোষ্ঠীর সশস্ত্র শাখার প্রধান ছিলেন। তিনি পলাতক থাকার সময়ই মিসরীয় আদালত তাকে দুই দফা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিহত অপর নেতার নাম ইয়াসির সেহাতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কায়রোর একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় বন্দুকযুদ্ধে এ দুই নেতা নিহত হন।
এদিকে মুসলিম ব্রাদারহুড সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, মেহমুদ কামাল সোমবার নিখোঁজ হয়। সংগঠনটির পক্ষ থেকে এর চেয়ে বেশি কিছু জানানো হয়নি। -বিবিসি
ইত্তেফাক/এমএএস
