এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ২০:১৮
এমবিবিএস (২০১৬-১৭) শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল (শুক্রবার)। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
এবছর এমবিবিএস এর জন্য আসন সংখ্যা সরকারি কলেজে ৩ হাজার ২১২ ও বেসরকারি কলেজে ৬ হাজার ২০৫। পরীক্ষার্থী সংখ্যা ৯০ হাজার ৪২৬ জন। ঢাকাসহ সারা দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ কেন্দ্রের ৩৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করার লক্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র তদারকির জন্য ১৪৩ সদস্যের সমন্বয়ে পৃথক তিন তদারকি টিম গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৮টি মেডিকেল ও ডেন্টাল কলেজের ৩৭টি ভর্তি পরীক্ষার কেন্দ্র তদারকির দায়িত্বে থাকবেন তারা।
 
এদিকে ফেসবুকসহ যেকোনো মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব রটনাকারীকে চিহ্নিত করতে সহায়তা করতে তাৎক্ষণিকভাবে ৯৮৫৫৯৩৩ নম্বরে টেলিফোনে এবং মোবাইলে ০১৭৫৯-১১৪৪৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস