বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম ওয়ানডের টিকিটের জন্য মিরপুরে দর্শকদের উপচে পড়া ভিড় বেড়ে চলেছে। সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে তা পূরবী সিনেমা হল ছাড়িয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। সাড়ে ১২টায় স্টেডিয়ামের গেইট খুলে দেয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়ানো হাজারো ক্রিকেট প্রেমী দর্শক। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসা টাইগার ভক্ত-সমর্থকের সংখ্যাও লক্ষ্যণীয়।
ইত্তেফাক/কেকে
