ইথিওপিয়া সরকার সেদেশে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছে। ইথিওপিয়ার অরোমিয়া অঞ্চলে কয়েকমাস ধরে সরকার বিরোধী আন্দোলন চলছে। রাষ্ট্রীয় টেলিভিশনে গত রবিবার দেশটির প্রধানমন্ত্রী ডিসালেন জরুরি অবস্থার ঘোষণা দেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ছয় মাস জরুরি অবস্থা বলবৎ থাকবে। ২৫ বছর পর ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হলো। ওই দিন রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় বিদেশিদের সাথে হাত মিলিয়ে যারা দেশের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে তাদের মোকাবিলা করার জন্য জরুরি অবস্থা জারি করা হচ্ছে। ইথিওপিয়ার মন্ত্রিপরিষদ বিক্ষোভের ফলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়ে আলোচনা করেন।
আল জাজিরার প্রতিনিধি মোমবাসা থেকে জানান, জরুরি অবস্থা থাকাকালীন প্রেসিডেন্ট এর ক্ষমতা নিয়ে উদ্বেগের মাঝে আছে নাগরিকরা। এক বছর আগে সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। গত ২ অক্টোবর পদপিষ্ট হয়ে বহু মানুষ নিহত হওয়ার পর সেখানে অরোমিয়ারা তীব্র আন্দোলন শুরু করে। সরকারি হিসেবে সেদিন ৫৫ জন মারা যায়। সরকার জানিয়েছে ধর্মঘটের কারণে ইথিওপিয়ায় অফিস, কল-কারখানা ও যানবাহন বন্ধ রয়েছে। -বিবিসি
ইত্তেফাক/এমএএস
