নোবিপ্রবির প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তির আবেদনের সময় বাড়লো

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৫:১০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।
 
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীরা আগামী ২৫ অক্টোবর ২০১৬ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হবে, এ গ্রুপ - ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা, বি গ্রুপ - ১১ নভেম্বর বিকেল তিনটা থেকে সাড়ে বিকেল চারটা, সি গ্রুপ - ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা এবং ডি গ্রুপ- বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত।
 
বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট http://www.nstu.edu.bd/ বা মোবাইল ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ