বাংলাদেশের বাজারে এই প্রথম কোরশেয়ার ব্রান্ডের ডমিনেটর প্ল্যাটিনাম সিরিজ এর ডিডিআরফোর গেমিং র্যাম নিয়ে আসলো স্মার্ট টেকনোলজিস ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। এক্সট্রিম ওভারক্লকিং এবং হার্ডকোর গেমিং এর জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত এই র্যামটি ইন্টেল এর ১০০ সিরিজ সমর্থিত।
বিবৃতিতে বলা হয়, র্যামটির গতি ৩২০০ মেগাহার্জ। ১৬ গিগাবাইট এর এই র্যাম এ রয়েছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি। বাজারে এর মূল্য ১২ হাজার ৫০০ টাকা।
ইত্তেফাক/এমএইচ
