মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারো যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এবারো দুইজন নারী এই অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারীদের একজন সামার জারভোস। তার অভিযোগ, ২০০৭ সালের দিকে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন। চাকরির আলোচনার জন্য একটি হোটেলে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ঐ ঘটনা ঘটিয়েছিলেন।
তবে তিনি বাধা দিলে শেষপর্যন্ত কম বেতনের একটি চাকরির কথা প্রস্তাব করেন ট্রাম্প।
আরেকজন অভিযোগকারী ক্রিস্টিন অ্যান্ডারসন বলেছেন, নব্বইয়ের দশকে নিউইয়র্কের একটি ক্লাবে ওয়েট্রেস হিসাবে কাজ করার সময় একদিন হঠাৎ করে ট্রাম্প তাকে জড়িয়ে ধরে কাপড়ের ভেতর হাত ঢুকিয়ে দেন। তিনি বলছেন, ট্রাম্পের ভাব এমন ছিল যে তিনি এরকম কিছু করলেও তার কিছুই হবে না।
তবে এসব অভিযোগ ভয়াবহ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন কয়েকজন নারী।
ইত্তেফাক/এএসএস
