পবিত্র আশুরা ও দুর্গাপূজার ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে রবিবার। এ দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও ক্লাস পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। দুর্গাপূজা উপলক্ষ্যে গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার ব্যক্তিগত সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মো. কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
