ইরাকের মসুল নগরীর বেসামরিক মানুষের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল স্টিফেন ও’ব্রিয়েন। আইএসের কবল থেকে নগরীটি পুনর্দখলে সামরিক অভিযান শুরু হওয়ার প্রেক্ষিতে রবিবার তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
স্টিফেন বলেন, আমি মসুলের ১৫ লাখ বেসামরিক বাসিন্দার নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আইএস জিহাদিদের কবল থেকে নগরীটির পুনরুদ্ধারে পরিচালিত সামরিক অভিযান সেখানকার বেসামরিক নাগরিকের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
তিনি সতর্ক করে বলেন, বেসামরিক লোকেরা উভয়পক্ষের সংঘর্ষ চলাচালে ক্রসফায়ারে পড়ে বেঘোরে প্রাণ হারাতে পারেন বা স্নাইপারদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
