৬৭ ভরি স্বর্ণসহ জেএমবির সাত সদস্য গ্রেফতার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৬:১৯
রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সাত সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট।  গ্রেফতারকৃতরা হলেন, কাশেম ওরফে কাশু (২০), নাজমুল হাসান ওরফে নয়ন (২৩), রাশেদ (২৭), সেন্টু হাওলাদার (২৬), আব্দুল বাসেদ (২২), জয়নাল সরকার ওরফে সোহরাব (৩২) ও আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ্র ওরফে আকাশে (২০)।
 
মঙ্গলবার ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী এই তথ্য জানিয়েছেন। 
 
তিনি জানান, তাদের কাছ থেকে ডাকাতি করা ৬৭ ভরি স্বর্ণালঙ্কার, চারটি পিস্তল, পাঁচটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, ছয় লাখ টাকা, টেলিভিশন, ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস/এএসএমইউ