রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে অনুষ্ঠিতব্য তিনদিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণ করছে বাংলাদেশি সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা।
১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলা এই আয়োজনে নিজেদের সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশনে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার নিশা জানান, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তির এই আয়োজনে অংশ নিতে পেরে আমরা গর্বিত। ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’ উপলক্ষে রেভারি ল্যাব মিমোসা বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে মোবাইল গেম অবমুক্ত করা, উপস্থিত দর্শনার্থীদের মাঝে মোবাইল গেম ও অ্যাপ সম্পর্কে সচেতনতা তৈরি করা, মোবাইল অ্যাপ, গেম এবং ওয়েবসাইট তৈরিতে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, আগ্রহীর চাহিদা অনুযায়ী অ্যাপ, গেম ও ওয়েবসাইট তৈরির খরচ জানানোসহ গেমিং মার্কেট সম্পর্কে গবেষণামুলক কাজ।
তিনি আরো জানান, এসব মূল্য ছাড়সহ অন্যান্য সুবিধা পেতে ভেন্যুর ৩ নাম্বার হলের রেভারি ল্যাব মিমোসার ৩০ নাম্বর স্টল ভিজিট করে নিবন্ধন করতে হবে। আগ্রহী যে কেউ এই সুবিধা পাবেন।
এবারের মেলায় মাইক্রোসফট, ফেসবুক, একসেন্সার, বিশ্বব্যাংক, জেডটিই, হুয়াওয়েসহ খ্যাতিমান তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪৩ জন বিদেশি বক্তাসহ দুই শতাধিক ব্যক্তি বিভিন্ন পর্বে অংশ নেবেন। মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন সাত দেশের সাত মন্ত্রী।
প্রদশর্নীতে সফটওয়্যার শোকেসিং, ই-গভর্নেন্স এক্সপোজিসন, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্টার্টআপ জোন ছাড়াও আইসিটি সংশ্লিষ্ট ১২টি সেমিনার, ডেভেলপমেন্ট পার্টনারস কনফারেন্স ও আইসিটি এডুকেশন সম্মেলন হবে। তথ্যপ্রযুক্তির এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মোবাইল: +৮৮০১৮৬৫-৪৪৪৪১৯, ই-মেইল: [email protected], [email protected], ওয়েব : www.reveriegroup.com ঠিকানায়।
ইত্তেফাক/এমএইচ
