বাংলাদেশে ক্যাসপারস্কি এন্টিভাইরাসের ২০১৭ সংস্করণ অবমুক্ত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যসপারস্কি ল্যাব। নতুন সংস্করনে ক্যাসপারস্কি নিরাপত্তা বুদ্ধিমত্তার পরিচয় ঘটানো হয়েছে।
সম্প্রতি ঢাকায় দুটি ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে হালনাগাত সংস্করণের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ক্যাসপারস্কি ল্যাবের কর্মকর্তারাসহ দেশের পাঁচ শতাধিক বিক্রয় প্রতিনিধি যোগ দেন অনুষ্ঠানে।
ক্যাসপারস্কি ২০১৭ সংস্করণে ক্যাসপারস্কির বিশেষায়িত বুদ্ধিমত্তা ভিত্তিক সেবা যোগ করা হয়েছে ব্যাবসায়িক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করেবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যবসায়িক ও নিরাপত্তা বুদ্ধিমত্তার সমন্বয়ে যে পন্যটি তৈরী করা হয়েছে সেটি প্রচলিত সিকিউরিটি সফটওয়্যার থেকে ভিন্ন। দেশের আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বলয় তৈরিতে অবদান রাখতে পারবে নতুন বছরের এই সংস্করণ।
দেশের অর্থনৈতিক সেবা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে এক ভিন্ন আয়োজনে ক্যাসপারস্কি কর্মকর্তারা প্ন্য উপস্থাপন করেন।
বাংলাদেশে ক্যসপারস্কি ল্যাবের পরিবেশক অফিস এক্সট্রাক্টসের আয়োজন দুটি অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এমএইচ
