বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪টি দলের অংশগ্রহণে শেষ হয়েছে সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যথাক্রমে চ্যাম্পিয়ন হয় শিশু বিভাগে মতিঝিল আইডিয়াল স্কুল, মাধ্যমিক বিভাগে সেন্ট গ্রেগরী হাই স্কুল এবং কলেজ বিভাগে নটরডেম কলেজ।
যুক্তির দ্রোহে লুপ্ত হোক জঙ্গিবাদের গ্লানি, ধ্বনিত হোক প্রগতির বাণী এই স্লোগানে ৪ (চার) দিনব্যাপী অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রবি পিউরিফিকেশন, সিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিবেটিং ক্লাবের মডারেটর নেওয়াজুল কবির।
প্রতিযোগিতা শেষে বিজয়ী বিতার্কিকদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ইত্তেফাক/এসএসএ
