‘লিপু খুন হয়ে গেছে। অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে । এদিকে চলছে লিপু সহপাঠী-বন্ধু-বড় ভাই-বোনদের আন্দোলন। তারা তাদের প্রিয় লিপু হত্যার বিচার চাই। চাপে পড়ে কর্মচারীকে দিয়ে লিপু হত্যা মামলার ফাইল খুঁজতে বলে এক পুলিশ কর্মকর্তা। কিন্তু সেই ফাইল আর খুঁজে পাওয়া যায় না। এভাবে শত শত লিপু হত্যার আর কোনো বিচার হয় না।’
এমন কাহিনী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাকিতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে পথনাটকের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর ও শহীদুল্লাহ্ কলাভবনের সামনে এ পথনাটকের আয়োজন করা হয়।
নাটক শুরুর আগে প্রতিবাদী কবিতা আবৃত্তি করা হয়। এদিন বিকেলে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চেও এ কর্মসূচি তৃতীয় দফায় পালন করা হয়।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীরর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি
