ঢাবির দুই শিক্ষার্থীর বৃত্তিলাভ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২০:৪৬
বিএস সম্মান পরীক্ষায় ভাল ফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের দুই শিক্ষার্থী ‘এ কিউ এম মহিউদ্দিন মেমোরিয়াল বৃত্তি’ লাভ করেছেন।
 
বৃত্তিপ্রাপ্তরা হলেন  আবু ইউসুফ মো: আব্দুল্লাহ ও জান্নাতুল ফেরদৌস।  রবিবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
 
ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজা খাতুন, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক, বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি