ইয়েমেনে কারাগারে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২১:০৮
ইয়েমেনের হুদেদার পশ্চিমাঞ্চলের একটি জেলখানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ এ দাঁড়িয়েছে। রবিবার দেশটির কর্মকর্তাদের বরাতে এ সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 
 
হুদেদার এক স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, হামলায় ৬০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, নিহতদের বেশিরভাগই সরকারপন্থী বন্দী। এনডিটিভি। 
 
ইত্তেফাক/এইচএম