নাসিরনগরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন বিশিষ্ট ব্যক্তিদের

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৮:১০
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফ অবমাননার করে আপত্তিকর ছবি পোস্ট করার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ নাগরিক কমিটি, মানবাধিকার কমিশন ও  হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। 
 
আইন ও শালিস কেন্দ্রের নিবার্হী পরিচালক সুলতানা কামালের নেতৃত্বে নাগরিক কমিটি, ড. এনামুল হক চৌধুরী নেতৃত্বে মানবাধিকার কমিশন ও ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদক রানা দাস গুপ্তের নেতৃত্বে হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের  প্রতিনিধিদল হরিপুরসহ নাসিরনগর গৌর মন্দির, দত্তবাড়ি মন্দির, কালীবাড়ি মন্দির, জগন্নাথ মন্দিরসহ বিভিন্ন বাড়িঘর পরিদর্শন করেন ও আহত এবং ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। 
 
আইন ও শালিস কেন্দ্রের নিবার্হী পরিচালক সুলতানা কামাল সুষ্ঠু তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
ইত্তেফাক/ইউবি