মাগুরায় সন্ত্রাসী হামলায় আহত মাদ্রাসা সুপারের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১২:৪৮

মাগুরায় সন্ত্রাসী হামলায় আহত শ্রীপুরের কাদিরপাড়া মাদ্রাসার সুপার আব্দুর রউফ (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার বিকালে মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুর রউফের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে। আজ মঙ্গরবার সকাল ১১টায় মাগুরা সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের বাসিন্দা আবুল বাশার জেলার শ্রীপুর উপজেলার একটি মাদ্রাসায় অধ্যক্ষের চাকরি করতেন। 

বৃহস্পতিবার মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে নতুন পাড়ায় বাড়িতে ফেরার পথে আব্দুর রউফের উপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার। পূর্ব শক্রতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।  

ইত্তেফাক/কেআই