হিলারির সমর্থনে বাংলাদেশিদের সভা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৫:৫৯
ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হলে বিশ্ব লাভবান হবে। পাশাপাশি লাভবান হবে বাংলাদেশও। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা।
 
গতকাল সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি-অধ্যুষিত জ্যাকসন হাইটসের বেলোজিনো নান্দুস পার্টি হলে সাপ্তাহিক বাংলাদেশ ‘হিলারি ক্লিনটন ফর প্রেসিডেন্ট: উইকলি বাংলাদেশ মিডিয়া ডায়ালগ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডা. ওয়াজেদ খান। সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয়য়ের সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের মুখ্য নির্বাহী আবু তাহের, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো ও রেডিয়েন্ট আইপিটিভির মুখ্য নির্বাহী সাইফুল সিদ্দিকি।
 
 
ইত্তেফাক/এএন/এমআই