লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক মৃতের আশঙ্কা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৯:৫২
লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবিতে অন্তত ২৩৯ জন নিহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন জানায়, এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
 
তবে সংস্থার এক মুখপাত্র জানান, ২৯ জন জীবিত ফিরে এসেছেন, তবে একটি নৌকা থেকে এখনো ১২০ জন নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে তারা হয়তো বেঁচে নেই।
 
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র লিওনোর্ড ডয়েল বলেন, জাতিসংঘ আগেই জানিয়েছিলো ২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী ইউরোপে পাড়ি জমাতে পারে।
চলতি বছর ইতোমধ্যে ৩ লাখ ৩০ হাজার অভিবাসী সমুদ্রপাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। গত বছরের চেয়ে যা অনেক বেশি। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ