রাবিতে ‘আর্কাইভস’ ও ত্রৈমাসিক বিদ্যাবার্তার উদ্বোধন

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৭:৩৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্কাইভস এবং ত্রৈমাসিক একাডেমিক নিউজলেটার ‘বিদ্যাবার্তা’ প্রকাশনার উদ্বোধন ও মোড়ক উম্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের নীচ তলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান আর্কাইভস এবং ত্রৈ-মাসিক একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তা প্রকাশনার মোড়ক উন্মোচন ও উদ্বোধন করেন।

আর্কাইভস স্থাপন কমিটির আহ্বায়ক ও ত্রৈমাসিক বিদ্যাবার্তার সম্পাদক উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও কোষাধ্যক্ষ প্রফেসর একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

আরকাইভসের বিভিন্ন তথ্য মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্লা।

আরো পড়ুন: চান্দিনায় ট্রাক্টর চাপায় স্কুল ছাত্রীর মৃত্যুতে সড়ক অবরোধ, চালক আটক

এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, ছাত্র উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু, প্রক্টর প্রফেসর লুৎফর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর অরুণ কুমার বসাক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বাবুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, অনুষদ অধিকর্তা, প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, আর্কাইভস কমিটি ও বিদ্যাবার্তা সম্পাদনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর আব্দুস সোবহন বলেন, ‘প্রায় ৬৬ বছর আগে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলেছে। এ বিশ্ববিদ্যালয়কে যুগোপযোগী করতে পঞ্চাশ বছর মেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। ইতিমধ্যে আরকাইভস প্রতিষ্ঠা ও বাস্তবায়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়কে বিশ্ববিদ্যালয় পরিবারসহ দেশবাসীর কাছে তুলে ধরার লক্ষে ত্রৈমাসিক একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তা প্রকাশ করা হয়েছে। আগামীতে একে আরো বিস্তৃত পরিসরে প্রকাশের পরিকল্পনা রয়েছে।’

ইত্তেফাক/বিএএফ