টেকনাফে এমপি বদির মুক্তির দাবিতে নারীদের মানববন্ধন

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৬:০৫
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েক শ নারী সমর্থক।
 
শনিবার সকাল সাড়ে ১০টায় টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে তার অনুসারী কয়েক শ নারী এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে তাদের হাতে ‘কোনো কথা নাই বদি ভাইয়ের মুক্তি চাই’ লিখিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় শতাধিক পুরুষকে মানববন্ধনে অংশ নিতে দেখা যায়।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ