রাজধানীর মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেটের সামনে থেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দানকারী এক প্রতারককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ওই প্রতারকের নাম শাহীন আহমেদ (৩৮)।
মঙ্গলবার বেলা তিনটার দিকে তাকে আটক করা হয়। আটক শাহীন মিরপুরের মোজাফফর আহমেদ ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, দর্শকরা ৪ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করার সময় শাহীন সবার সামনে ডিবি পরিচয় দিয়ে টিকিট চেক করতে থাকে। সন্দেহ হলে গোয়েন্দারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ওই প্রতারকের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে শাহীনকে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ইত্তেফাক/এএম।
