সিলেট সীমান্তে ভারতীয় গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৩:৩২
 
সিলেটের সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তের ১২৬৮ মেইন পিলার সংলগ্ন ছয় নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের কুমিল্লা বস্তি এলাকার বসিন্দা। 
 
সীমান্ত সূত্র জানায়, আজ ভোর ৫টার দিকে বাচ্চু মিয়া সুপারি চুরি করতে ভারত সীমান্তের কাছে গেলে ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় নিজ বাড়িতে নেয়ার পর বাচ্চু মিয়া মারা যান।  
 
মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে