বিইউপিতে শেষ হলো দুদিন ব্যাপী কালচারাল ফেস্ট

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৯:৫৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) শেষ হলো দুই দিনব্যাপী কালচারাল ফেস্ট। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশাল সাইন্স এর ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগের তত্ত্বাবধানে বিইউপি কালচারাল ক্লাব এই ফেস্টের আয়োজন করে।
 
শুক্রবার শুরু হয় দুদিনব্যাপী ‘বিইউপি কালচারাল ফেস্ট-২০১৬’। শনিবার মিরপুর সেনানিবাসস্থ বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় অডিটোরিয়ামে’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
 
তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. সালাহ্ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি।
 
অনুষ্ঠানে ৮টি বিশ্ববিদ্যালয় ও ২টি মেডিকেল কলেজের ৪০০ জন প্রতিযোগী প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেন।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি, বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমএইচ