দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ ১২ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে বা মোবাইল থেকে এসএমএসএর মাধ্যমে করতে পারবে। আগামী ১৮ হতে ২১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দিনাজপুর হাবিপ্রবির গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. মোমিনুল ইসলাম জানান, চলতি বছর হাবিপ্রবির ৮টি অনুষদে ২০টি কোর্সে মোট ১৯৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।
