খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া গিরিফুল এলাকায রবিবার দুপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সামরিক সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিপিএফ) শীর্ষ নেতা উজ্জল স্মৃতি চাকমাসহ ৬ জন আটক করেছে।
যৌথ বাহিনীর দাবী উজ্জল স্মৃতি চাকমা ইউপিডিএফের সামরিক শাখার প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে দাযিত্ব পালন করছেন। অভিযানে আটক অন্যরা হলেন- রণি ত্রিপুরা (৩৬), সমাপন দেওয়ান (২৮), রূপম চাকমা (২৫), সন্ধিপন চাকমা (২০) ও বাবুল মারমা (১৯) ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল দুপুর ১২টার দিকে হেডম্যান পাড়া এলাকা থেকে উজ্জল স্মৃতি চাকমাসহ ছয় জনকে আটক করে । এ সময় আরো বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের আস্তানা তল্লাশি করে বিপুল পরিমাণ সামরিক পোষাক, ধারালো অস্ত্র, বেশ কিছু লোহার শিকল ও তালা ,বই, লিফলেট উদ্বার করা হয়।
ইত্তেফাক/ইউবি
