নমরুদ এলাকা পুনর্দখল করেছে ইরাকি বাহিনী

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৯:৪৪
ইরাকি সামরিক বাহিনী রবিবার বলেছে, তারা ইসলামিক স্টেট গোষ্ঠির কাছ থেকে প্রাচীন আসিরীয় সভ্যতার নাগরিক নিদর্শনের সূতিকাগার নিমরুদ এলাকা পুনর্দখল করেছে।
 
ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী (আইএস) প্রাচীন সভ্যতার ওই নিদর্শন গুঁড়িয়ে দেয়। ইরাকের যৌথ বাহিনী কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘৯ম সাঁজোয়া ডিভিশনের কয়েকটি ইউনিট নিমরুদ (এলাকা) সম্পূর্ণভাবে মুক্ত করেছে এবং ভবনগুলোর ওপর ইরাকি পতাকা উড়িয়েছে।’ এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ