জয়পুরহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ডাকাত গ্রেফতার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ০৯:৪৮
 
গুলিবিদ্ধ অবস্থায় চার ডাকাতি মামলার আসামি ডাকাত রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 
 
ডাকাত রাশেদ আক্কেরপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। জয়পুরহাট জেলার আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি ব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে।  
 
রবিবার দিবাগত রাত ১টার দিকে আক্কেলপুর থানা পুলিশ প্রাইভেট সিএনজি চালিত আটো-রিকশা নিয়ে রাস্তায় নিয়মিত টহল দিতে যায়। ওই স্থানে ডাকাতরা পাবলিক গাড়ি মনে করে পুলিশের ওই সিএনজি আটক করে মারপিট শুরু করে। এসময় পুলিশ সরকারী সম্পদ ও জানমাল রক্ষার্থে ছয় রাউন্ড গুলি ছোড়ে। 
 
পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাশেদ নামে ওই ডাকাতকে গ্রেফতার করতে পারলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়। আহত অবস্থায় দুই পুলিশ এসআই আনিস ও এএসআই ওবায়দুরকে আক্কেলপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 
 
গুলিবিদ্ধ ডাকাতকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান, জয়পুরহাটের  সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল।
 
 
ইত্তেফাক/কেকে