মোবাইল ফোনে লটারিতে পুরস্কার পাওয়ার কথা বলে ১১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চার নাইজেরীয় নাগরিককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন-প্রিন্স জন (৪০), স্যামুয়েল আজুবিতা (৩৫), ডেনিস হিস (২৯) ও ইব্রাহাম (৩০)। তাদের কাছে থেকে প্রতারণা করার মোবাইল ফোন, সিম কার্ড ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে কাওরান বাজারের বিএসইসি ভবনে র্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফ্রিংয়ের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, এক মাস আগে তারা বাংলাদেশে আসেন। এসে তারা লটারির কথা বলে কয়েকজনের কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নেয়। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের ৪৭ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
ইত্তেফাক/এএসএস
