গৌরীপুরে বাল্য বিয়ে ভেঙ্গে লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২০:৩১
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পূর্বদাপুনিয়া এলাকায় মঙ্গলবার বিকেলে ৭ম শ্রেণির ছাত্রী মুক্তামনিকে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মর্জিনা আক্তার।
 
এসময় ওই ছাত্রীর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন ইউএনও।
 
জানা যায়, ওই এলাকার মৃত খোকন মিয়ার কন্যা মুক্তামনির (১৪) সাথে গাজীপুর জেলার মুনসুর নামে এক যুবকের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও মর্জিনা আক্তার ও সঙ্গে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এই বাল্য বিয়ে প্রতিরোধ করেন। এসময় কনের মাতা বেগম (৫৫) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
ইত্তেফাক/এসএস