সিরিয়ার সন্ত্রাসী ও জঙ্গিদের দমনে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে পাওয়ার বিষয়ে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। অবশ্য ট্রাম্প মানুষ হিসেবে কেমন, সেই বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প যদি তার নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থানের ওয়াদা ঠিক রাখেন, তাহলে 'স্বাভাবিকভাবেই' তিনি হবেন আমাদের 'সহযোগী'। অবশ্য ট্রাম্পে 'ওয়াদপূরণের' বিষয়ে 'সন্দেহ' প্রকাশ করেন বাশার আল আসাদ।
এর আগে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জানিয়েছিলেন সিরিয়ান ফোর্সের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইএস জঙ্গি মোকাবেলার কৌশল 'পাগলামি' ছাড়া কিছু নয়। অন্যদিকে সিরিয়ার সঙ্গে যুদ্ধ করা অনেকটা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া।
IMG0
২০১১ সালে সিরিয়ায় এই সংঘর্ষ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ লাখ মানুষ মারা গেছে। বিবিসি।
ইত্তেফাক/আরএ
