কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি।
বেশ কিছু দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সুষমা স্বরাজ। ৭ নভেম্বর তাকে এইমসে ভর্তি করা হয়। বুধবার টুইটারে তার শারীরিক অবস্থার আপডেট দেন তিনি।
টুইটে তিনি লিখেছেন, 'কিডনির সমস্যার জন্য এইমসে ভর্তি রয়েছি। পরীক্ষানিরীক্ষা চলছে। কিডনি প্রতিস্থাপনের জন্য টেস্টও চলছে। ভগবান কৃষ্ণ আমায় আশীর্বাদ করুন।'
শারীরিক অবস্থার অবনতি ঘটায় ৭ নভেম্বর তাকে এইমসে ভর্তি করা হয়। মঙ্গলবার তার চিকিৎসকরা জানান, সুষমা স্বরাজের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
চিকিৎসকরা আরও জানিয়েছেন, 'চিন্তার কিছু নেই। শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের জন্যে আগেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলছে।'
চিকিৎসকদের দাবি, 'সুষমা স্বরাজের সুগার লেভেল অনেকটাই বেশি।'
এপ্রিল মাসে ৬৪ বছর বয়সী সুষমাকে বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক সপ্তাহ তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়।
ইত্তেফাক/এএম
