রংপুরে জামায়াতের কর্মীসহ ৬১ আসামি কারাগারে

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ০৯:৪৭
 
রংপুরে অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৬১ আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
 
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। 
 
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, অভিযানে বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ও মিঠাপুকুর উপজেলার এক জামায়াত কর্মীসহ ৬১ আসামিকে গ্রেফতার করা হয়।
 
আটকদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে