অভিবাসী দিবস পুরস্কার প্রবর্তন করছে গ্রিস দূতাবাস

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৮:৪৫
আন্তর্জাতিক অভিবাসী দিবস পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে গ্রিসের রাজধানী এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে দেয়া হবে।
 
গ্রিসে অবস্থানরত যেসব বাংলাদেশি বৈধভাবে রেমিটেন্স প্রদান করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে তাদেরকে সম্মানিত করতে এই উদ্যোগ। আগামী রবিবারের মধ্যে আগ্রহী প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের শ্রম উইংয়ে আবেদনপত্র জমা দিতে অনুরোধ করা হয়েছে দূতাবাস থেকে। 
 
আবেদন ফরম ও এই সংক্রান্ত নীতি মাল সম্পর্কে দূতাবাসের ওয়েবসাইট, দূতাবাসের ফেসবুক পেজ অথবা দূতাবাস থেকে সরাসরি গিয়ে জানা যাবে। 
 
ইত্তেফাক/এসএসএ