ফেনীর লালপুর এলাকায় ডাকাতিকালে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই র্যাব সদস্য।
আজ শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, ২টি সাটারগান,৮ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়েত জামিল জানান, র্যাবের নিয়মিত টহলের অংশ হিসেবে মহাসড়কের লালপুরে অবস্থানকালে সংঘবদ্ধ ডাকাত দল র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পরে র্যাবও পাল্টা গুলি চালালে ওই দুই ডাকাত সদস্য আহত হন। এসময় ডাকাত দলের অন্যরা সদস্যরা পালিয়ে যান।
পরে গুরুতর আহত দুই ডাকাতকে ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
