বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) 'পেডাগোগি এন্ড মেটাকোগনিটিভ টুলস এন্ড টেকনিকস' শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৭ জন শিক্ষক অংশ নেন।
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডা.মিল্টন হলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পৃষ্ঠপোষকতায় এবং আইকিউসি'র উদ্যোগে শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইন্সটিটিউট অফ কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউসি) পরিচালক অধ্যাপক ডা. শফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অধ্যাপক ডা. মো: শহীদুল্লাহ সিকদার।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা.মো: শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো: আলী আসগর মোড়ল। -বাসস।
ইত্তেফাক/এসএস
