মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৪:০৯
২০ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তৃতীয় মৃত্যুবার্ষিকী। এই দিনে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে কানাডার ভ্যাংকুভার হাসপাতালে চির নিদ্রায় শায়িত হন।
২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জনের রূপকার এ্ই কৃতী সন্তান।
 
এজন্য ২০০২ সালে 'একুশে পদক'পায় তাদের সংগঠন 'মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড। এছাড়াও গত বছর তিনি মরণোত্তর স্বাধীনতা দিবস পুরষ্কার পান। আর ২০১৩ সালে পান স্বরব্যঞ্জন পদক।
 
তার মৃত্যু দিবসে মাল্টিকালচার হেলপিং হাউক সোসাইটির ৪৮০২ ফ্রাসার ষ্ট্রিটে কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করেছে ভ্যাঙ্কুভারস্থ ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড।
 
ইত্তেফাক/এমএইচ