ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির ছাত্রী আফরুজা বেগম (১৪)।
পুলিশ জানায় , রবিবার দুপুরে উপজেলার হরসপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আবুল হাসেমের মেয়ে আফরুজা বেগমের (১৪) সাথে একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী দেলোয়ার মিয়ার ( ২৮) বিয়ের প্রস্তুতি চলছিল ।
এ মসময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে উপস্থিত হলে পাত্র ও কনের বাবারা পালিয়ে যায়।
ইত্তেফাক/এমআর/ইউবি
